কলমাকান্দায় দুর্যোগ বিষয়ক মহড়া

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের গোড়াগাঁও সবুজ নিকেতন উচ্চ বিদ্যালয় মাঠে দুর্যোগকালীন (ভূমিকম্প) সময়ে করণীয় বিষয়ক দিনব্যাপী মহড়া গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক সেবা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নাজিরপুর এডিপির দুর্যোগ ও অর্থনৈতিক বিষয়ক প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত আপত্কালীন মহড়ায় সভাপতিত্ব ও উদ্বোধন করেন নাজিরপুর এডিপি ম্যানেজার মি. বেঞ্জামিন মারাক। প্রধান ও বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ময়মনসিংহ ডিভিশনাল এইচ ই এ অফিসার আব্দুল বারেক, কৃষিবিদ বশির আহম্মেদ, বিজলী রেমা, আব্দুল জলিল, জন জ্যোতিষ বাড়ই, মোঃ ফকরুল আলম খসরু ও ইত্তেফাক সংবাদদাতা মোঃ জাফর উল¬াহ। মহড়ায় শতাধিক স্কুল ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করে এবং সীমান্ত এলাকার কয়েক হাজার নর-নারী এই মহড়া প্রত্যক্ষ করেন।