নারী নির্যাতনের বিরুদ্ধে পাথরঘাটায় মানববন্ধন
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
প্রকাশ : ০৮ মার্চ ২০১৩, ১৫:৪৪
‘উদ্যোমে উত্তরণে শতকোটি, নারী নির্যাতনের ঘটনার নীরবতা আর না!’ এ শ্লোগান নিয়ে সারাদেশের সাথে এক যোগে গতকাল পাথরঘাটায় মানববন্ধন করা হয়েছে। দুপুর ১টার সময় রাসেল স্কয়ারে স্থানীয় বেসরকারি সংস্থা সংকল্প ট্রাস্টের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নারী নেত্রী ফাতিমা পারভিন।