প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ অর্থনীতি : কৃষি ও শিল্প অধ্যায়টি পাঠ্যবই থেকে ভালোভাবে পড়ে শ্রেণিকক্ষে মার্ক আইডিয়াল স্কুল এন্ড কলেজ ঢাকার ৫ম শ্রেণির শিক্ষার্থী রাফিদ, আসিফ,মীম,তনয়,রেহেনা, রাইশা,সাকিব, তাসিন, হূদয়, রাইসুল, সিয়াম,মঈনুদ্দিন, তিশা, মুন,আজাদ, আদর,জুথি, জেনি, ইমতিয়াজ, ইশরাত সম্মিলিতভাবে এ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করে সঙ্গে সঙ্গে এর উত্তর ও বের করেছে। এই কাজের ফলে যোগ্যতাভিত্তিক শুদ্ধ/অশুদ্ধ, শূন্যস্থানপূরণ, ডান-বাম মিলকরণ ও সংক্ষিপ্ত প্রশ্নের অনেক উত্তর তারা এ অধ্যায় থেকে করতে সক্ষম হবে। তাদের এ অনুধ্যানমূলক কাজে সহায়তা করেন উক্ত বিদ্যালয়ের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শিক্ষক ফরিদা ইয়াছমিন নার্গিস বাংলাদেশ অর্থনীতি : কৃষি ও শিল্প এক কথায় উত্তর: ১. বাংলাদেশের মোট জাতীয় আয়ের শতকরা কত কৃষির অবদান? উত্তর: ২০% ২. বাংলাদেশের বেশিরভাগ মানুষ কি পেশার সাথে যুক্ত? উত্তর: কৃষি। ৩. বাংলাদেশ কোন জাতীয় দেশ? উত্তর: উন্নয়নশীল। ৪. বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য কি? উত্তর: ভাত ৫। বাংলাদেশে কত ধরনের ধান চাষ হয়? উত্তর: তিন। ৬। উত্পাদিত ধান থেকে কতটুকু চাল পাওয়া যায়? উত্তর: ৩ কোটি ৩০ লাখ মেট্রিক টন। ৭। গমের চাষ কখন হয়? উত্তর: শীতকালে। ৮। বাংলাদেশের কোন অঞ্চলে গম চাষ ভালো হয়? উত্তর: উত্তর ও পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে। ৯। প্রতি বছর কত মেট্রিক টন গম উত্পন্ন হয়? উত্তর:১০ লাখ মেট্রিক টন। ১০. প্রতিবছর কত গম বিদেশ থেকে আমদানি করতে হয়? উত্তর: ৫ লাখ মেট্রিক টন। ১১. বাংলাদেশে প্রতিবছর কতটুকু ডাল উত্পন্ন হয়? উত্তর: ৭/৮ লাখ মেট্রিক টন। ১২. পৃথিবীর অনেক দেশে প্রধান খাদ্য কি? উত্তর: আলু। ১৩. আলু চাষের জন্য কোন মাটি দরকার? উত্তর: বেলে, দোঁআশ মাটি। ১৪. বাংলাদেশে কত মেট্রিক টন আলু চাষ হয়? উত্তর: ৪০ মেট্রিক টন। ১৫. বাংলাদেশের প্রধান খাদ্য জাতীয় ফসল কোনটি? উত্তর: ধান। ১৬. বাংলাদেশে প্রধান তৈলবীজ কি কি? উত্তর: সরিষা, তিসি ও বাদাম। ১৭. বাংলাদেশে প্রধান অর্থকরি ফসল কি কি? উত্তর: পাট, চা ও তামাক। ১৮. পৃথিবীর কোন দেশে বেশি পাট উত্পন্ন হয়? উত্তর: বাংলাদেশে। ১৯. বাংলাদেশে পাটকে কি বলা হয়? উত্তর: সোনালী আঁশ। ২০. বাংলাদেশে বর্তমানে কোন জেলাতে চা চাষ হচ্ছে? উত্তর: দিনাজপুর ও পঞ্চগড়। ২১. সিগারেট ও বিড়ি তৈরিতে কি ব্যবহূত হয়? উত্তর: তামাক ২২. জর্দা তৈরিতে কি প্রয়োজন হয়? উত্তর: তামাক ২৩. তামাক মানুষের স্বাস্থ্যের জন্য কীরূপ? উত্তর: ক্ষতিকর। ২৪. পাটের কারখানাগুলো কোথায় অবস্থিত? উত্তর: নদীর তীরবর্তী অঞ্চলে। ২৫. বেসরকারি চিনিকল কয়টি? উত্তর: ২টি ২৬. সরকারি কাগজ কলের জেলার নাম কি? উত্তর: চন্দ্রঘোনা, খুলনা, পাকশী ২৭. বাংলাদেশের প্রাচীন শিল্পের নাম কি? উত্তর: তাঁত শিল্প। ২৮. বাংলাদেশের কোন অঞ্চলে রেশম গুটি চাষ হয়? উত্তর: উত্তরাঞ্চলে। ২৯. রেশম সুতা পাওয়া যায় কি থেকে? উত্তর: রেশম গুটি থেকে। ৩০. বাংলাদেশের সভ্যতা ও সংস্কৃতি বহন করে কোন শিল্প? উত্তর: মৃত্ শিল্প। ৩১. ঢাকা জেলার ধামরাই কিসের জন্য বিখাত? উত্তর: কাঁসা শিল্পের জন্য।