গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

লেখক হওয়ার জন্য কী কোনো বয়স আছে? এই প্রশ্নের উত্তরে সবাই হয়তো এক বাক্যে না-ই বলবেন। কিন্তু তাই বলে চার বছর বয়সটা যে লেখক হওয়ার জন্য বড্ড অল্প বয়স সেটাও সবাই মানবেন। যদিও বিস্ময়কর হলেও সত্য যে, এই বয়সেই নিজের প্রথম বই প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে লেখক হওয়ার রেকর্ডটি গড়েছিলেন আমেরিকার ওয়াশিংটন ডিসির ডরোথি স্ট্রেইট। ১৯৫৮ সালের ২৫ মে জন্ম নেওয়া ডরোথির প্রথম বই ‘হাউ দ্য ওয়ার্ল্ড বিগান’ প্রকাশিত হয়েছিল ১৯৬২ সালে যা তাকে শুধুমাত্র সে সময়েরই নয়, বরং এখন অবদি সর্বকালের সবচেয়ে কমবয়সী মহিলা লেখকের মর্যাদায় অধিষ্ঠিত করে রেখেছে।