স্বাধীনতা ও বিজয় দিবস কাবাডি

ভারতের কয়েকটি প্রদেশের কাবাডি দল এবং বাংলাদেশের শীর্ষ দলগুলোকে নিয়ে চলছে ওয়ালটন স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি। গতকাল এই টুর্নামেন্টে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার কাবাডি স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনী তিনটি লোনাসহ ৩৮-১৭ পয়েন্টে আসাম রাজ্য কাবাডি দল ও দু’টি লোনাসহ ৩০-২১ পয়েন্টে পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর কাবাডি দলকে হারায়। অন্যদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চারটি লোনাসহ ৪৭-২০ পয়েন্টে বিহার রাজ্য কাবাডি দলকে এবং তিনটি লোনাসহ ৪৯-৩৬ পয়েন্টে হারায় আসাম রাজ্য কাবাডি দলকে।