ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও টিকিউআই’র প্রকল্প পরিচালক বনমালী ভৌমিক সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন। ক্রীড়া প্রতিযোগিতায় ২৫টি ইভেন্টে দু’শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল আলম এমএসসি, প্রধান শিক্ষক আবুল কাশেম, সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তফসিরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।