নোয়াখালীতে মন্দির ও বাড়িঘরে আগুন
বিএনপি নেতাসহ আরো ১২ জন গ্রেফতার
প্রকাশ : ০৮ মার্চ ২০১৩, ২১:২৮
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ এলাকায় ৬টি মন্দির ও ৮টি হিন্দু বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে থেকে স্থানীয় ইউপি চেয়্যারম্যান সম্পাদক হারুনুর রশীদকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। বুধবার বিকেলে জেলা প্রশাসকের অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া গত সোমবার ও মঙ্গলবার একই অভিযোগে আরো ১২ জনকে গ্রেফতার করা হয়। এদিকে ইউপি চেয়্যারম্যানকে গ্রেফতারের নিন্দা জানিয়ে স্থানীয় এমপি বরকত উল্লাহ বুলু ইত্তেফাককে জানিয়েছেন, হারুন চেয়ারম্যান একজন মুক্তিযোদ্ধা। ঘটনার সাথে চেয়ারম্যানের কোন সম্পৃক্ততা নেই।
ইউপি চেয়ারম্যানের জামিন নামঞ্জুর
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ এলাকায় ৬টি মন্দির ও ৮টি হিন্দু বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার গ্রেফতারকৃত বিএনপি নেতা স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদকে বৃহস্পতিবার বিকালে পুলিশ আদালতে সোপর্দ করেছে। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও বেগমগঞ্জ থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানালে আদালত পরবর্তীতে রিমান্ড শুনানির দিন ধার্য করা হবে বলে আদেশ দেন।