মাদারীপুর স্বাস্থ্য বিভাগে দু’শতাধিক কর্মকর্তা কর্মচারির পদ শূন্য

জেলা সদরসহ মাদারীপুর জেলায় স্বাস্থ্য বিভাগে বর্তমানে প্রায় ২৪০টি পদ শূন্য রয়েছে। প্রয়োজনীয় লোকবলের অভাবে নানা সমস্যা দেখা দিয়েছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে জেলাবাসীকে। আবেদন-নিবেদন করেও বিশেষজ্ঞ চিকিত্সকসহ চিকিত্সক ও কর্মচারি নিয়োগ করা যাচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার রাজৈর, সদর, শিবচর ও কালকিনি উপজেলায় বর্তমানে প্রথম শ্রেণির ৪৭টি, দ্বিতীয় শ্রেণির ৫টি, তৃতীয় শ্রেণির ১৩৬টি ও চতুর্থ শ্রেণির ৫২টি পদ শূন্য রয়েছে। উল্লেখযোগ্য শূন্য পদের মধ্যে রয়েছে- সিনিয়র কনসালটেন্ট, মেডিক্যাল অফিসার, চক্ষু বিশেষজ্ঞ, আবাসিক মেডিক্যাল অফিসার, সহকারী সার্জন, এনেসথেসিষ্ট। এছাড়াও রয়েছে ঝাড়ুদার, কুক-মশালচি, মেট্রন, সহকারী নার্স, আয়া। জরুরি ভিত্তিতে শূন্য পদে লোকবল নিয়োগের আবেদন জানিয়েছে এলাকাবাসী।