সিইপিজেডে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড আহত ৫
প্রকাশ : ০৮ মার্চ ২০১৩, ২১:২৯
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আতঙ্কে ছোটাছুটি করে কারখানা থেকে বের হতে গিয়ে ৫ শ্রমিক আহত হন।
ফায়ার সার্ভিস সূত্র জানান, সিইপিজেডে ক্যানবুক (বিডি) লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় দুপুরে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এক পর্যায়ে ওয়েল্ডিং বাতি থেকে বের হওয়া আগুনের ফুলকি ঐ সেকশনে রাখা জ্যাকেট তৈরির ফোমে পড়ে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে শ্রমিকরা আতঙ্কিত হয়ে কারখানা থেকে বের হওয়ার চেষ্টা করেন। এসময় ধাক্কাধাক্কিতে ৫ পোশাক শ্রমিক আহত হন। পরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।