গাজা উপত্যকায় এফ-১৬ জঙ্গিবিমান থেকে শনিবার রাতে আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে ইহুদিবাদি ইসরাইল। এতে ১ বছরের শিশুসহ এক গর্ভবতী মা নিহত হয়েছেন। খবর মিডল ইস্ট মনিটরের।
নিহত ওই ১৪ মাসের শিশুটির নাম সাবা আরা বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া হামলায় নিহত শিশুটির মা সালাহ বাত আবু আরার (৩৭) ৮ মাসের গর্ভবতী ছিলেন।
তাদের ভবনটি হানাদার বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হলে মর্মান্তিক এ প্রাণহানির ঘটনা ঘটে।
তবে দখলদার বাহিনীর দাবি, তারা শুধু সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।
এছাড়া ইসরাইলের হামলায় আরো দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে ফিলিস্থিনীর স্বাস্থ্য মন্ত্রী বলেন।
ফিলিস্থিনীর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের হামলায় আরো ৯ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন: ট্রাম্পকে উপেক্ষা করে ‘মাল্টিপল’ রকেট উৎক্ষেপণ কিমের
ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, গাজা উপত্যকা থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপের জবাবে এ বিমান হামলা চালিয়েছে তারা। তথ্য সূত্র: হারেত্জ।
ইত্তেফাক/এসআর