বিভিন্নস্থানে নারী দিবস পালন

নারীর তথ্য পাওয়া অধিকার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার দেশের বিভিন্নস্থানে আনখ নারী দিবস পালিত হয়। এ বিষয়ে আমাদের প্রতিনিধি এ সংবাদদাতাদের পাঠানো খবর। কিশোরগঞ্জ \ বিভিন্ন বেসরকারি সংগঠনের অংশগ্রহণে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী হলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত পালের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামিজা ইয়াসমিন, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান শেখ সেলিম কবীর, জেলা মহিলা সংস্থার সভানেত্রী খালেদা বেগম ফ্যান্সি, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট মায়া ভৌমিক, অ্যাডভোকেট নাসিরউদ্দিন ফারুকী প্রমুখ। হোসেনপুরের উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং উপজেলা স্বাস্থ্য অধিকার প্রকল্পের উদ্যোগে শুক্রবার উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেযারম্যান আব্দুল কাদির স্বপন। ঠাকুরগাঁও \ শুক্রবার সকালে ঠাকুরগাঁও মানব কল্যাণ পরিষদের উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রম সাইকেল র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের আয়োজনে র্যালি ও আয়োজন সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে বিভিন্ন বে-সরকারি সংস্থা অংশ গ্রহণ করেন। এ উপলক্ষ্যে সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইউএনও শাববীর আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ ইমদাদুল হক, বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আশরাফ আলী বাদশা ও পারুল বেগম প্রমুখ। মেহেরপুর \ গতকাল জেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন চত্ত্বরে সমাবেশ শেষে জেলা প্রশাসক দেলওয়ার হোসেনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সিরাজগঞ্জ \ স্যাপ বাংলাদেশ ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে জেলা প্রশাসক মো: আমিনুল ইসলামের নেতৃত্বে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক প্রফেসর ডা: হাবিবে মিল্লাত মুন্না, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেছুর রহমান, জাতীয় নারী সংস্থার চেয়ারম্যান সেলিনা বেগম স্বপ্না প্রমুখ। নেত্রকোনা \ নেত্রকোনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সকালে শহীদ মিনার প্রাঙ্গন থেকে বিশাল র্যালি শহর প্রদক্ষিণ করে মোক্তারপাড়ার মাঠে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক আনিস মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এডিসি (সার্বিক) নাজমুন্নাহার মান্নু, পৌর মেয়র প্রশান্ত রায়,নারী নেত্রী কোহিনূর বেগম, সৈয়দা বিউটি প্রমুখ। এছাড়া দিবসটি উপলক্ষে খলিয়াজুরীতে র্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ও ভলিবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। খালিয়াজুরী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুর রৌফ সরকার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. সৌরভ তালুকদার প্রমুখ। মাদারীপুর \ আন্তর্জাতিক নারী দিবসে গতকাল স্থানীয় স্বাধীনতা অঙ্গণ থেকে র্যালি শেষে এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী সামিয়া ইয়াসমীন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. নূর-উর-রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হোমায়রা লতিফ পান্না, ব্র্যাক জেলা প্রতিনিধি ফজলুল হক, প্রশিকার বিভাগিয় সমন্বয়কারী সারমিন জাহান, এনজিও প্রধান সাহানা নাসরিন রুবী, প্রমুখ। কাঠালিয়া (ঝালকাঠি) \ আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালি গতকাল উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. ফারুক সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম। ভাণ্ডারিয়া \ “নারীর তথ্যপাওয়ার অধিকার,ডিজিটাল বাঙলাদেশ গড়ার অঙ্গিকার”এ শ্লোগানকে সামনে রেখে ভাণ্ডারিয়া মহিলা অধিদপ্তরের আয়জনে ওয়ার্ল্ডভিশন বাঙলাদেশ শিক্ষাপ্রকল্পের সহযোগিতায় নারীর অধিকার আদায় সম্বলিত বিভিন্ন প্লাকার্ড নিয়ে এক বর্ণাঢ্য র্যালি শেষে ও স্থানীয় অডিটরিয়ামে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ,ভাইস চেয়ারমান খান মোঃ রুস্তুম আলি, ওসি মতিউর রহমান, অধ্যক্ষ আবুল বাশার বাদশা, নেলশন হাজরা ও রোকেয়া বেগম প্রমুখ। নলছিটি (ঝালকাঠি)\ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নলছিটিতে র্যালি, নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ \ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ উপলক্ষে গতকাল শুক্রবার উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় এক র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বড়াইগ্রামে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা এ কর্মসূচির আয়োজন করে। নওগাঁর রানীনগরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও ওয়েভ ফাউন্ডেশন এক বর্ণাঢ্য র্যালি বের করে । র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সৈয়দপুর (নীলফামারী) \ সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবস নানা কর্মসূচির মাধ্যমে পালন করা। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সকালে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থাসহ স্কুল- কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়া ডিমলায় শুক্রবার সকালে উপজেলা প্রশাসন, পল্ল¬ী শ্রী রি-কল প্রকল্প, উয়াঙ্কুর সেবা সংস্থা, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসে যৌথভাবে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। থেকে র্যালিটি শহরের বিভিন্ন রাস্তা প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুমারখালি (কুষ্টিয়া) \ কুষ্টিয়ার কুমারখালিতে শুক্রবার গণতান্ত্রিক স্থানীয় শাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প (এসডিএলজি), বাস্তবায়ন সহযোগী সংস্থা ওয়েব ফাউন্ডেশন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, নিজেরা করি ও মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্বর হতে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) \ গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিয়ষক অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। দেবীগঞ্জ পঞ্চগড় \ দেবীগঞ্জে উপজেলা প্রশাসন, স্বনির্ভর বাংলাদেশ ও বিকাশ বাংলাদেশের সহযোগিতায় দিবসটি পালন উপলক্ষে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে পরিষদ চত্বরে দিবসের গুরুত্ব আরোপ করে মহিলা বিষয়ক কর্মকর্তা নূর নাহার নূরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোরেলগঞ্জ(বাগেরহাট) \ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় শোভাযাত্রা, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা। শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) \ বাঞ্ছারামপুরে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক যুগ্মসচিব মোঃ সিরাজুল ইসলাম। গোপালপুর(টাঙ্গাইল) \ গোপালপুর, মধুপুর ও ধনবাড়ি উপজেলায় বিশ্ব নারী দিবস উপলক্ষে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, ওয়াল্ড ভিশন, সচেতন নাগরিক কমিটি ও টিআইবি এবং এনজিও ফোরাম বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুরূপভাবে নারী দিবস পালিত হয়েছে ডোমার (নীলফামারী), সেনবাগ, বটিয়াঘাটা (খুলনা) গোদাগাড়ী (রাজশাহী) নগরকান্দা (ফরিদপুর) মধুখালী (ফরিদপুর) কালিগঞ্জ (গাজীপুর), পানছড়ি (খাগড়াছড়ি) স্বরূপকাঠি (পিরোজপুর) আদমদীঘি (বগুড়া) গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) গোদাগড়া (নড়াইল)।