সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে
কুমিল্লায় বিক্ষোভ
প্রকাশ : ০৮ মার্চ ২০১৩, ২১:৪৬
কুমিল্লাসহ সারাদেশে অপশক্তি কর্তৃক সংখ্যালঘুদের উপর নির্যাতন, মন্দিরে হামলা, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে কালো পতাকা হাতে নিয়ে কুমিল্লা মহানগরীর কাত্যায়নী কালীবাড়ী থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। চন্দন কুমার রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা শাখার সভাপতি অধ্যক্ষ তাপস কুমার বক্শী, সাধারণ সম্পাদক ট্রাস্টি নির্মল পাল, অ্যাডভোকেট প্রদীপ দত্ত, সংঘরাজ জ্যোতিপাল মহাথের ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব শীলভদ্র মহাথের প্রমুখ।