ব্রাহ্মণবাড়িয়ায়
মুক্তিপণের টাকা নিতে
গিয়ে ২ জন গ্রেফতার
প্রকাশ : ০৮ মার্চ ২০১৩, ২১:৪৭
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে অপহরণের ১২ দিন পর বুধবার রাতে উদ্ধার করল র্যাব-৯ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় অপহরণকারী চক্রের ২ সদস্যকে আটক করেছে। ২২ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মৈশাইর গ্রামের ব্যবসায়ী জাবেদ মিয়া (২৫) বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। পরে ২৪ ফেব্রুয়ারি মোবাইল ফোনে জাবেদ মিয়ার স্ত্রীর নিকট জীবিত পেতে হলে ২ লক্ষ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পুলিশকে জানালে তার স্বামীকে টুকরা টুকরা করে ফেলে দেয়া হবে। বুধবার ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের বিশ্রামাগারের সামনে মুক্তিপণের টাকা দেয়ার সময় পূর্ব থেকে ওঁেপতে থাকা র্যাব-৯ এর এএসপি মোঃ গোলাম রুহুল কুদ্দুসের নেতৃত্বে র্যাবের সদস্যরা তাদের আটক করে অপহূতকে উদ্ধার করে। অপহরণকারী চক্রের সদস্যরা হলো আশুগঞ্জের আড়াইসিধা গ্রামের মোঃ সাইফুল ইসলাম (২০) ও মোছাম্মত্ লিপা আক্তার (২৫)। তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা হয়েছে।