লালপুরে পুলিশ ফাঁড়ি গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত প্রত্যাহার
প্রকাশ : ০৮ মার্চ ২০১৩, ২১:৪৭
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত আবশেষে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এলাকাবাসীর বিক্ষোভের মুখে বৃহস্পতিবার রাতে নাটোরের সার্কেল এএসপি মাহফুজুর রহমান এলাকাবাসীর সাথে বৈঠক করে ফাঁড়ীটি গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত সাময়িক ভাবে প্রত্যাহারের ঘোষনা দেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানাগেছে, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি গুটিয়ে নেয়ার খবর পেয়ে বৃহস্পতিবার বিকেল থেকে ফাঁড়ির সামনে বিক্ষোভ শুরু করে এলাকাবাসী। পরে লালপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে। সন্ধারপর এলাকার কয়েক হাজার মানুষ ওয়ালিয়া বাজারে বিক্ষোভ মিছিল করে। স্থানীয়রা জানান, এলাকাবাসীর নিরাপত্তার জন্য ১৯৩৩ সালে ফাঁড়ী প্রতিষ্ঠিত হয়। এখান থেকে এক সময় লালপুর থানার কার্যক্রম পরিচালিত হত। পরে লালপুর সদরে থানা প্রতিষ্ঠিত হলেও পুলিশ ফাঁড়ির কার্যক্রম অব্যাহত থাকে।