মেহেরপুরে ১৪৪ ধারা অমান্য করে ফসল কেটে নিয়েছে প্রতিপক্ষ
প্রকাশ : ০৮ মার্চ ২০১৩, ২১:৪৮
মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে ১৪৪ ধারা ভঙ্গ করে ২৪ কাঠা জমির মসুরি কেটে নিয়ে গেছে প্রতিপক্ষরা। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার বিবরণে জানা গেছে, সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের মৃত আইনউদ্দীন বিশ্বাসের পুত্র শহিদুল ইসলাম ঘেন্টু গ্রামের দেয়াড় মাঠে ২৪ কাঠা জমিতে মসুরির আবাদ করেন। গত বৃহস্পতিবার বিকালে গ্রামের জীবন মণ্ডলের ছেলে আজিল হক ও তার ছেলেরা ১৪৪ ধারা অমান্য করে জমির মালিকানা দাবি করে উক্ত জমির মসুরি জোরপূর্বক কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২৮ হাজার টাকা। উল্লে¬খ্য, ওই জমিসহ আইনউদ্দীন বিশ্বাসের আরো ২.২৩ একর জমি প্রতিপক্ষ আজিল হক অবৈধভাবে জোর করে দখল করার পায়তারা করলে মৃত আইনউদ্দীন বিশ্বাসের ওয়ারিশগণ মেহেরপুর বিজ্ঞ জজ আদালতে ১৪৪ ধারায় মামলা করেন। আদালত অত:পর নিষেধাজ্ঞা আদেশ দেন।