৬ঘণ্টা যান চলাচল বন্ধ

বঙ্গবন্ধু যমুনা সেতুতে ৩টি ট্রাক বিকল

বঙ্গবন্ধু যমুনা সেতুর উপর ৩টি ট্রাক বিকল হয়ে পড়ায় প্রায় ৬ ঘণ্টা সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিলো। এ কারণে সেতুর দু’পারে শত শত যানবাহন আটকে পড়ে। শুক্রবার সকাল ১১টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়। বঙ্গবন্ধু যমুনা সেতুর ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার গভীর রাতে সেতুর উপর একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। সেতুর দু’পাশে শত শত যানবাহন আটকে পড়ে। সকাল ১০টার দিকে দক্ষিণ লেন থেকে বিকল হওয়া ট্রাক সরিয়ে নিলে উত্তরাঞ্চলগামী যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। এদিকে সেতুর উপর ৩টি ট্রাক বিকল হয়ে পড়লে অন্যান্য যানবাহনের সাথে উত্তরাঞ্চলগামী সংবাদপত্রবাহী গাড়িটিও সেতুর পূর্ব পারে আটকে পড়ে।