দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন উদয়নগর চর এলাকা থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলিসহ সুফিয়ান নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বিজিবি। সে চরপাড়া গ্রামের আজিমুদ্দিনের ছেলে। বিজিবি ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় চর চিলমারী বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা উদয়নগর চর এলাকা থেকে সুফিয়ানকে আটক করে তার দেহ তল্লাশী করে একটি এলজি (পিস্তল) ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে।