পীরগঞ্জে জুয়া খেলতে এসে মৃত্যু নিয়ে প্রশ্ন

রংপুরের পীরগঞ্জে আবুল কাশেম (৩৫) নামে এক ব্যক্তি জুয়া খেলতে এসে প্রাণ হারিয়েছে। গত বুধবার রাতে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কদমতলী বাজারে ওই ঘটনা ঘটে। পরে তড়িঘড়ি করে লাশ দাফন করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার দিন পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুরাদপুর (শিব বাজার) গ্রামের বিশু মিয়ার পুত্র আবুল কাশেম ও শেখ সাদীর পুত্র সাজু মিয়া জুয়া খেলতে আসে ওই আসরে। রাত গভীর হলে আবুল কাশেমকে রহস্যজনক কারণে পার্শ্ববর্তী কদমতলী বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানেই অতিরিক্ত মদ পান করায় তার মৃত্যু ঘটে বলে এলাকাবাসি জানায়।