মেহেরপুরে ১১ জামায়াত শিবিরের নেতা কর্মী আটক

মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে ১১ জন জামায়াত শিবিরের নেতা কর্মীকে আটক করে। আটকদের মধ্যে গাংনী উপজেলার ৫ জন, সদর উপজেলার ৪ জন ও মুজিবনগর উপজেলার ২ জন জামায়াত কর্মী রয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতভর অভিযান চালিয়ে এসব নেতা কর্মীকে আটক করে পুলিশ। আটকরা হলেন,গাংনী উপজেলার চাদাঁমারী গ্রামের আনসার আলীর ছেলে ইসরাইল হোসেন (৩০), জোয়ান আলীর ছেলে ইব্রাহিম হোসেন (৩০), মালশাদহ গ্রামের জাহান আলীর ছেলে আল ইমরান (২০), আব্দুল বারীর ছেলে বাবলূ (২৪) ও হাফিজুর রহমান (৪০)। সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল আলীম রুনু (৫০), সাহাদত্ হোসেনের ছেলে সাহেদ আহম্মেদ (৩০), শেখপাড়ার হাবিবুর রহমানের ছেলে সোহরাব হোসেন (৩৫), ও মনিরুল ইসলামের ছেলে মহিবুল ইসলাম (২৮)। এছাড়া মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের আফাজ উদ্দীনের ছেলে মহির উদ্দীন (৪২) ও একই গ্রামের কদম আলীর ছেলে আব্দুর রউফ (৩৮)।