সাতকাহন

দীর্ঘ ধারাবাহিক ‘সাতকাহন’। সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। নাটরূপ দিয়েছেন সৈয়দ জিয়া উদ্দিন। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, ওয়াহিদা মল্লিক জলি, শর্মিলী আহমেদ, ড. ইনামুল হক, মিতা চৌধুরী, মীর সাব্বির, শাম্স সুমন, লুত্ফর রহমান জর্জ, রানা খান, জয়রাজ, নওশাবা, এসএম মহসিন, মাহামুদুল ইসলাম মিঠু, সাহাদাত হোসেন ও দীপবলীর চরিত্রে অর্ষা। প্রচারিত হয় রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে।