ফটোগ্রাফার জেমস!

অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ট্যুর শেষে দেশে ফিরছেন নগর বাউল জেমস। এলআরবির সফল কনসার্টের পর একই ভেন্যুতে এবারে পারফর্ম করল জেমস ও তার নগরবাউল। প্রবাসী বাঙালি কমিউনিটি তাই টানা ২ মাসে প্রায় ৮টি কনসার্ট উপভোগ করে দারুণভাবে। তবে আয়োজকদের প্রত্যাশা আর কনসার্টের গানের মূর্চ্ছনা শেষে বিদেশ বিঁভুইয়ে নিজের ব্যান্ডদলের সবাইকে নিয়ে ঘুরেছেনও বেশ। সেখানেই মেলবোর্নে হঠাত্ই যেন তাকে ফটোগ্রাফির নেশাতে পেয়ে বসে। নিজের মতোই প্রায় সারাদিন কিছু ছবি তুলেছেন। কনসার্টে বা কনসার্টের বাইরে আয়োজকদের তার নিজের ছবি তুলতে নিষেধ করলেও নিজের ইচ্ছেমতো ছবি তুলেছেন একাধিক। সেই পরিচয়েই নগরবাউল জেমস তার গিটার ফেলে হাতে ক্যামেরার লেন্সে মেপেছেন প্রাকৃতিক সৌন্দর্য্য। একের পর এক ছবি তুলেছেন। ছবিতে নগরবাউল জেমসের সেই ফটোগ্রাফার বেশেই দেখা যাচ্ছে।