রাজনৈতিক দলগুলোকে সংযত আচরণে ওআইসির আহ্বান

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, প্রাণ ও সম্পদহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজনৈতিক দলগুলোকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি)। ইসলামি রাষ্ট্রগুলোর সংস্থা ওআইসি’র মহাসচিব প্রফেসর ড. একমেলুদ্দীন এহসানুগ্লু বলেন, রাজনৈতিক ও সামাজিক ইস্যুর সন্তোষজনক সমাধান করতে হবে। ওআইসি’র অফিসিয়াল ওয়েবসাইটে গত ৪ মার্চ প্রকাশিত এক বিবৃতিতে তিনি দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি সকল রাজনৈতিক দলকে সংযত আচরণ ও আইনের শাসনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হওয়ার কথাও বলেন।