চট্টগ্রামে ব্যবসায়ীকে
রগ কেটে হত্যা
প্রকাশ : ০৮ মার্চ ২০১৩, ২২:২৮
নগরীতে পায়ের রগ কেটে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ীর নাম পিয়ারুল ইসলাম (২৭)। গতকাল শুক্রবার কোতয়ালী থানার পাথরঘাটা আশরাফ আলী রোডে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
ছিনতাইকারীদের সাথে ধস্তাধস্তি করতে গিয়ে পিয়ারুল ছুরিকাহত হয়েছেন বলে পুলিশের ধারণা। এ ব্যাপারে কোতয়ালি থানায় মামলা হয়েছে। নিহত ব্যবসায়ী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে।