পল্লবীতে ১৪ দলের
জনসভা আজ
প্রকাশ : ০৮ মার্চ ২০১৩, ২২:২৮
আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের জনসভা আজ শনিবার বিকাল ৩টায় পল্লবী ১২ নম্বর সেকশনস্থ বিআরটিসি বাস ডিপো সংলগ্ন সড়কে অনুষ্ঠিত হবে। যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন ও কার্যকর এবং বিএনপি-জামায়াত অশুভ জোটের পবিত্র বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, জাতীয় পতাকা, রেলওয়ের বগি, বাস, গাড়ি, সরকারি অফিস, নেতৃবৃন্দের বাড়ি, হিন্দু ধর্মাবলম্বী সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর, ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, শহীদ মিনার ভাংচুর, হত্যা, সন্ত্রাস, ফাঁড়িলুট, আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের উপর হামলা, পুলিশ হত্যা, সড়ক অবরোধ, জাতীয় সম্পদ বিনষ্ট, নৈরাজ্য, বোমাবাজি, হরতাল, নাশকতাসহ দেশবিরোধী ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে ব্যাপক গণজাগরণ সৃষ্টির উদ্দেশ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে এই জনসভার আয়োজন করা হয়েছে। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি জনসভায় সর্বস্তরের জনগণকে যোগদান করার জন্য অনুরোধ জানিয়েছেন।