বগুড়ায় হামলা ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৪৮

বগুড়ায় জামায়াত-শিবিরের হামলা ও ভাঙচুরের ঘটনার পর অভিযান শুরু করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অভিযানে জামায়াত-শিবিরের জ্যেষ্ঠ কোন নেতাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে বিভিন্ন স্থান থেকে ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, জামায়াত-শিবিরের বিরুদ্ধে যেসব মামলা দায়ের হয়েছে সেই মামলার আসামি হিসেবে ৪৮ জনকে গ্রেফতার করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।