দ্বাদশ রাশির পূর্বাভাস

আজ ২৬ ফাল্গুন, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২৭ রবিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.২৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও নেপচুন। আপনার শুভসংখ্যা:১ ও ৭। শুভবার: রবি ও সোমবার। শুভরত্ন:চুনী ও নেপচুন। প্রকৃতিগতভাবে আপনি: সৃজনশীল। মৌলিক উদ্ভাবনী ক্ষমতা আছে। যে কোন সমস্যার সহজ সমাধান করতে পারেন আপনি। যে কোন অবস্থার সাথে নিজেকে মানিয়ে নিতে পারেন। আশাবাদ প্রবল। ইনটুইশন প্রখর। ধৈর্যের অভাব আছে। সব কিছুতে দ্রুত ফল লাভ করতে চান। জীবনে সাফল্য লাভের জন্যে আত্মপ্রত্যয় বাড়াতে হবে। ধৈর্যশীল ও অধ্যবসায়ী হতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:মাহফুজুল্লাহ, রবীন্দ্রনাথ ত্রিবেদী, উর্দু সাহিত্যিক আলী জাওয়াদ জায়েদী, ঔপন্যাসিক জ্যাকব ওয়াসারমেন। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। কাজকর্মে অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। কেউ আপনার কাজের ক্ষতি করতে পারে। মানসিক অস্থিরতা দেখা দেয়ার আশংকা আছে। অযথা কোনো ঝুঁকি নিবেন না। আর্থিক লেনদেনে সতর্ক থাকার চেষ্টা করুন। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ চাকরিজীবীদের জন্য দিনটি মুটামুটি শুভ। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। পারিবারিক শান্তি বজায় থাকবে। আর্থিক দিক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ রাজনীতিবিদদেরকে সতর্ক থাকতে হবে। বিরোধীরা প্রবল হয়ে উঠবে। আজ একা চলাফেরা না করলেই ভালো করবেন। শরীর খুব একটা ভালো থাকবে না। যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালো করে যাচাই করে নিন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। উত্তেজনা পরিহার করার চেষ্টা করুন। উত্তেজনা ক্ষতির কারণ হয়ে দেখা দিতে পারে। কোনো কারণে ক্রোধান্বিত হতে পারেন। ক্রোধ সংযত করার চেষ্টা করলে ভালো করবেন। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ ব্যবসায়ীক দিক ভালো যাবে। অতীতের মন্দা কিছুটা সামলে উঠতে পারবেন। সরকারী চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। আজ ভালো কোনো খবর পেতে পারেন। ভ্রমণে সতর্কতা অবলম্বন করুন। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ রাজনীতিবিদদেরকে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের সংঘাতে জড়াতে পারেন। বিরোধী পক্ষ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। বাণিজ্যিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কাজের চাপ বৃদ্ধি পাবে। কর্মস্থলে কোনো ধরনের পরিবর্তনের সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। হটাত্ অসুস্থবোধ করতে পারেন। প্রয়োজনে বিশ্রাম নিন। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ কোনো বিশিষ্ট ব্যক্তির সাথে পরিচয় হতে পারে। ফলে ব্যবসা-বাণিজ্যের সুযোগ সৃষ্টি হতে পারে। হটাত্ করে কোনো কাজের দায়িত্ব নেয়া ঠিক হবে না। সন্তানের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকার চেষ্টা করুন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ ব্যবসায়ীক দিক খুব একটা ভালো যাবে না। কর্মচারীদের জন্য ব্যবসায়ীক কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। পাওনা টাকা আদায় বিলম্বিত হবে। অভিনেতা অভিনেত্রীদের জন্য দিনটি শুভ। খ্যাতি ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। আর বৃদ্ধির সুযোগ পেতে পারেন। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ আর্থিক দিক ভালো যাবে। তবে একাধিক সূত্রের আয় বাধাগ্রস্ত হতে পারে। জনসংযোগের কাজে নিয়োজিত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। ক্রীড়াবিদদের নতুন কোনো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। বয়স্ক কোনো আপনজনের অসুস্থতায় দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। কিছু অর্থ নষ্ট হওয়ার আশংকা আছে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ অকারণ কোনো ঝামেলায় জড়াতে পারেন। রাজনৈতিক সংঘর্ষ এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। অপ্রত্যাশিত কোন সূত্র থেকে অর্থাগম হতে পারে। তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। ব্যয় বৃদ্ধির আংশকা আছে। ফলে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। কাজকর্মে বাধার সৃষ্টি হবে। নতুন পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হতে পারে। সামান্য কারণে কেউ আজ আপনাকে ভুল বুঝতে পারে।