মায়ের সমর্থনে এবার পথে নামলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। শুক্রবার লখনউতে মা পুনম সিনহার সঙ্গে রোড শো করেছেন তিনি। বিজেপি নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর বিরুদ্ধে ভোটে সমাজবাদী পার্টির তরফে লড়ছেন পুনম। এছাড়া সোনাক্ষীর বাবা শত্রুঘ্ণ সিনহাও কংগ্রেস থেকে ভোটে লড়ছেন পাটনা থেকে।
শুক্রবার ভাই কুশ সিনহাকে সঙ্গে নিয়ে লখনউ শহরে ৬ কিলোমিটার হেঁটেছেন সোনাক্ষী। গত এপ্রিলে শেষের দিকে রাজনীতিতে যোগ দিলেন পুনম। রাজনীতির হাতেখড়ি হবে এই লোকসভা নির্বাচনেই। প্রয়োজনমতো প্রচার থেকে পড়াশুনো সবই করেছেন তিনি। এবার লক্ষ্য ৬ মে। ওই দিনই ভোট লখনউতে।
আরো পড়ুন: যেভাবে জানা যাবে এসএসসির ফল
এদিকে সম্প্রতি সোনাক্ষী অভিনীত ‘কলঙ্ক’ ছবিটি মুক্তি পেয়েছে। ছবিটি এরই মধ্যে সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে।
ইত্তেফাক/বিএএফ