নরসিংদীতে সোলাইস এনার্জি সেভিং ল্যাম্পের মোড়ক উন্মোচন

নরসিংদীতে উত্পাদিত প্রথম এনার্জি সেভিং ল্যাম্প সোলাইস এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুক্রবার নরসিংদী টাউন হলে অনুষ্ঠিত হয়েছে। আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করেন নরসিংদী সরকারী কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ আলী, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের প্রিন্সিপাল ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী চেম্বার অব কমার্স এর ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব তাজুল ইসলাম ও নরসিংদী পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর সভাপতি মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।