গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

কারও কারও যেমন এমনিতেই একটু জোরে জোরে উচ্চারণ করে বই পড়ার অভ্যাস আছে ঠিক তেমনি অনেকে আবার অন্যকে শোনানোর জন্য জোরে জোরে বই পড়ে থাকেন। তবে এসব কোনো কারণে নয়, বরং রেকর্ড গড়ার জন্যই ২০০৮ সালের ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত একটানা ১১৩ ঘণ্টা ১৫ মিনিট ধরে বই পড়েন নেপালের দীপক শর্মা বাজাগেইন। আর এই সময়ের মধ্যে একটানা সর্বমোট ১৩ জন লেখকের লেখা ১৭টি বই পড়ার মাধ্যমে সবচেয়ে দীর্ঘ সময় ধরে বই পড়ার রেকর্ডটি গড়েন দীপক।