রিজভীর লেখায় পপির কণ্ঠ

সাংবাদিক-নাট্যকার রেজাউর রহমান রিজভীর লেখা গানে কণ্ঠ দিলেন পপি। ‘স্বপ্ন গড়ি, আমি স্বপ্ন ভাঙ্গি, স্বপ্ন চোখে, আমি স্বপ্ন বুনি’—এমন কথায় গানটির সুর ও সংগীত করেছেন নসরুল হক রনি। গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী পপি বলেন, ‘স্বপ্ন’ গানটি খুবই মেলোডিয়াস। গানটির কথা, সুর ও সংগীত সহজেই শ্রোতাদের হূদয় ছুঁয়ে যাবে। গানটি বাংলা নববর্ষ উপলক্ষে প্রকাশিতব্য রনি ফিচারিং ‘নীল আকাশ’ অ্যালবামে থাকবে। রিজভী বলেন, ‘ভালো লাগা থেকেই গান লিখি। ‘স্বপ্ন’ গানটির খুবই ভালো মিউজিক করেছেন নসরুল হক রনি। আর পপি গেয়েছেনও বেশ দরদ দিয়ে। আশা করছি শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে।’