করিমগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে নিহত ১

করিমগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের নাম আউয়াল(৩৫)। তার বাড়ি ইটনা উপজেলার বড়িবাড়ি গ্রামে। আজ রবিবার সকাল দশটার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে করিমগঞ্জ উপজেলার কাইকুরদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কিশোরগঞ্জ থেকে চামটাগামী একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক আউয়াল ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় ফণী: সাতক্ষীরায় এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

করিমগঞ্জ থানার এএসআই ময়নাল জানান, লাশ ময়নাতদন্তের কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে করিমগঞ্জ থানায় মামলা হয়েছে।

ইত্তেফাক/নূহু