কিশোরগঞ্জ বারের নির্বাচন সম্পন্ন
প্রকাশ : ০৯ মার্চ ২০১৩, ২১:৫০
গত বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ১১টি পদেই সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সহ-সভাপতি পদে জাতীয়তাবদী আইনজীবী ফোরামের মো. সিরাজউদ্দিন ও সাংস্কৃতিক সম্পাদক পদে এম. সাজ্জাদুল হক নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মো. শহীদুল আলম শহীদ বিজয়ী হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন: সভাপতি-শাহ আজিজুল হক, সহ-সভাপতি- মুফতি মো. জাকির খান, সহ-সাধারণ সম্পাদক- ফরিদউদ্দিন আহম্মদ, মোজাম্মেল হক মাখন, লাইব্রেরি সম্পাদক- এ কে এম শফিকুল ইসলাম, অডিটর- মো. হাবিবুর রহমান এবং সদস্য- আজিজুল হক দৌলত, এহতেশামুল হক চৌধুরী জুয়েল, নাজমুন্নাহার মিলি, সাইদুর রহমান ও সোহেল রানা।