শ্যামনগরে প্রাইমারি স্কুলে দপ্তরি নিয়োগে অনিয়ম

শ্যামনগরে ৩২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নাইট গার্ড নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠায় নিয়োগ বন্ধের দাবি জানানো হয়েছে । উপজেলা আওয়ামী লীগ সভাপতি স,ম জগলুল হায়দারসহ কয়েকজন প্রার্থী পৃথক পৃথক ভাবে নিয়োগ পরীক্ষা বন্ধের দাবিতে স্থানীয় এমপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, দপ্তরি কাম নাইট গার্ড নিয়োগ প্রক্রিয়ায় প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি অর্থ বাণিজ্যের মাধ্যমে মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরি না নিয়ে জামায়াত, বিএনপি পরিবারের সদস্যদের নিয়োগ দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।