বাকৃবি সাংবাদিক
সমিতির নয়া কমিটি
প্রকাশ : ০৯ মার্চ ২০১৩, ২১:৫১
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) ২০১৩ সালের ১৬ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গতকাল শনিবার গঠিত হয়েছে। এতে আব্দুস সালাম সাগর (ইত্তেফাক) সভাপতি এবং আরিফুল হক (আমার দেশ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাংবাদিক সমিতি কার্যালয়ে উত্সবমুখর পরিবেশে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সমিতির সাবেক সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম ও সদ্য বিদায়ী সভাপতি আল মামুন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি- আতাউল গণি রাব্বানী যুগ্ম-সম্পাদক, ইমরুল কায়েস মির্জা কিরণ কোষাধ্যক্ষ-অমিত মালাকার সাংগঠনিক সম্পাদক-মো. আশরাফুল আলম দফতর সম্পাদক- এস.এম. আশিফুল ইসলাম সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক-শাহীদুজ্জামান সাগর, কার্যনির্বাহী সদস্য আল মামুন বিকাশ কীর্ত্তনিয়া, মো. শাহীন আলম তাওহিদুল ইসলাম সাধারণ সদস্য-হাতেম আলী আরিফুল ইসলাম, আহাদ আলম শিহাব ও মোহা. ইউসুফ আলী। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সোহেল রানা, জুয়েল আলম, তুষার মজুমদার, বদরুল হাসান রিয়াদ, শরীফুল ইসলাম, আবুল কালাম আজাদ, দিদারুল ইসলাম, ড. নিয়াজ পাশা, জহিরুল আলম এবং দীন মোহাম্মদ দীনু।