ভাঙ্গুড়ায় বইমেলা, উত্সব শুরু আজ

আজ রবিবার থেকে পাবনার ভাঙ্গুড়া ইউনিয়ন হাইস্কুল মাঠে শুরু হচ্ছে সাত দিন ব্যাপি সচেতনের একুশ ভিত্তিক ২০তম বইমেলা ও সাংস্কৃতিক উত্সব। উদ্বোধন করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আবুল হাসান মাহ্মুদ আলী এবং সংসদ সদস্য আলহাজ মোঃ মকবুল হোসেন। প্রতিবছরের ন্যায় এবারও বইমেলার আয়োজন করেছে ভাঙ্গুড়া সচেতন-সাহিত্য সাংস্কৃতিক পরিষদ। সচেতনের সভাপতি আব্দুল খালেক ও সম্পাদক আজাদ খাঁন জানান, এ বছর ২০ টি বইয়ের স্টলসহ মেলায় নানা পণ্য সামগ্রী নিয়ে ৭৫টি স্টল বসছে।