মহেশখালীতে আওয়ামী লীগ নেতা হত্যাকারীসহ গ্রেপ্তার তিনজন

মহেশখালী উপজেলার বহুল আলোচিত চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা ওসমান হত্যা মামলার অন্যতম আসামি সিরাজুদ্দোল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। কালারমারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহে নেওয়াজ জানান- ৮মার্চ ভোর সাড়ে ৭টায় ২২টি মামলার পলাতক আসামি সিরাজুদ্দোল্লাহ (৪১) অপর আসামি ফয়সালকে (২৭) দক্ষিণ ঝাপুয়ার পানের বরজের গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করে। পরে কালারমারছড়া আধারঘোনা এলাকা থেকে আর এক শীর্ষ সন্ত্রাসী নচীমের পুত্র মাহাবুব আলমকে (৩৪) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সিরাজুদ্দোল্লাহর বিরুদ্ধে মহেশখালী থানায় ৭টি হত্যা, ৭টি হত্যার চেষ্টা, ২টি পুলিশ এসল্ট, ১টি চাঁদাবাজি, ১টি ডাকাতি, ১টি চুরিসহ ২২টি মামলা রয়েছে। মাহাবুব আলমের নামে ৩টি হত্যাসহ ৮টি মামলা রয়েছে। সিরাজুদ্দোল্লাহ ঝাপুয়া এলাকায় মৃত জালাল আহাম্মদের পুত্র।