বড়াইগ্রামে আওয়ামী
লীগের সম্মেলন
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
প্রকাশ : ০৯ মার্চ ২০১৩, ২১:৫৩
নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সিদ্দিকুর রহমানকে সভাপতি, মোতালেব হোসেন খান সাধারণ সম্পাদক ও আব্দুল খালেক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার গোপালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাড. সাজেদুর রহমান খান। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. আবু আহসান টগর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজউদ্দিন মিয়া, জেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম রমজান, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল সাকিব বাকি, জয়বাংলা সামাজিক আন্দোলনের কেন্দ ীয় সভাপতি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, জেলা শ্রমিক লীগ সভাপতি মুর্তজা আলী বাবুল প্রমুখ। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে ৫১ সদস্যবিশিষ্ট গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটি গঠিত হয়।