নোয়াখালীতে ডাকাতি
মহিলাসহ আহত পাঁচ
প্রকাশ : ০৯ মার্চ ২০১৩, ২১:৫৪
নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের রামদী গ্রামে শুক্রবার গভীর রাতে ক্ষেত্র দেবনাথের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা নগদ অর্থ, স্বণালংকার, মোবাইল ফোন সহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। ডাকাতদের অস্ত্রের আঘাতে খোকন ভৌমিক (৫৫) ও তার স্ত্রী প্রীতি কনা ভৌমিক (৪৫) ৫ জন আহত হয়। এ ঘটনায় এলাকার হিন্দু পরিবার গুলোর মধ্যে আতংক ছড়িয়ে পড়ছে। কবিরহাট থানার ওসি মাহবুবুল আলম জানান, জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।