বেনাপোলে গুদাম থেকে পণ্য খালাস বন্ধ ৪ দিন

দেশের সর্ববৃহত্ স্থলবন্দর বেনাপোলে চতুর্থদিনের মতো গুদাম থেকে পণ্য খালাস বন্ধ ছিল শুক্রবার। হরতালে বন্দর থেকে সবধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় পণ্য খালাস হচ্ছিল না। অচলাবস্থা সৃষ্টি হয়েছে এই বন্দরে। তবে আমদানি বাণিজ্য চলছে। দেশীয় শিল্প-কারখানার প্রায় ৭০ শতাংশ কাঁচামাল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়ে থাকে।