‘সমাজের অসভ্য রূপ সাম্প্রদায়িকতা’
প্রকাশ : ০৯ মার্চ ২০১৩, ২২:০৯
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, যেকোন সভ্য সমাজের বিকৃত ও অসভ্য রূপ হচ্ছে সাম্প্রদায়িকতা। মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ মৌলবাদমুক্ত অসাম্প্রদায়িক চেতনার সমাজ প্রতিষ্ঠা করে দেশকে এগিয়ে নিতে মুক্তিযোদ্ধার সন্তানদেরকেই মুখ্য ভূমিকা নিতে হবে। আমরা মুক্তিযোদ্ধার সন্তান-এর উদ্যোগে সাম্প্রদায়িক রাজনীতি ও মুক্তিযুদ্ধের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীনের পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মেজর জেনারেল (অব.) আমিন আহমেদ চৌধুরী বীর বিক্রম, ওয়ার্কার্স পার্টির বিমল বিশ্বাস, অধ্যাপক ড. আব্দুল মান্নান, নাট্যজন রামেন্দু মজুমদার, গণতন্ত্রী পার্টির নূর-উর রহমান সেলিম ও ডা. শাহাদাত হোসেন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের রানা দাস গুপ্ত, মকবুল এলাহী মজনু, খিষ্ট্রান এসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও।-প্রেস বিজ্ঞপ্তি