চট্টগ্রামে ১৪ শিবির কর্মী গ্রেফতার
প্রকাশ : ০৯ মার্চ ২০১৩, ২২:২১
গোপন বৈঠককালে নগরীর পতেঙ্গা এলাকা থেকে ১৪ শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় দক্ষিণ হালিশহরের নারিকেল তলা এলাকায় হাজি জালাল আহমেদের বাড়ি থেকে এদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সরকার বিরোধী নাশকতামূলক কার্যক্রম চালাতে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শিবিরের কর্মীরা ঐ বাড়িতে গোপন বৈঠক করছে এ সংবাদের ভিত্তিতে পুলিশ ঐ অভিযান চালায়। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃতরা ঐ বাড়িতে গোপন বৈঠক করছিল।