সারাদেশে ১৮ দলের বিক্ষোভ কাল
প্রকাশ : ০৯ মার্চ ২০১৩, ২২:২৩
‘গণহত্যা’র প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের উদ্যোগে আগামীকাল সোমবার সারাদেশে জেলা সদর ও মহানগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। রাজধানীতে কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকাল ৩টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী সরকারের পুলিশ-র্যাব ও তাদের প্রোটেকশনে সশস্ত্র যুবলীগ-ছাত্রলীগের ক্যাডারদের কর্তৃক গণহত্যা, গ্রেফতার, মামলা, হামলা ও নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে সারাদেশে জেলা সদর ও মহানগরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচিকে সফল করতে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ১৮ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষকে অনুরোধ করা হলো।