মাসে ৮ কেজি ওজন কমাচ্ছেন পরিণীতা
প্রকাশ : ১০ মার্চ ২০১৩, ১৯:৫৫
‘ইশাকজাদে’খ্যাত অভিনেত্রী পরিণীতা চোপড়া মাত্র দুটি ছবিতে অভিনয় করেই ব্যাপক আলোচিত হয়েছেন। পরিচালক করণ জোহরের নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি, এতে তার বিপরীতে অভিনয় করবেন সিদ্ধার্থ মালহোত্রা। আর এই ছবির জন্যই পরিচালকের চাহিদা মোতাবেক এক মাসে ৮ কেজি ওজন কমালেন পরিণীতা। নিজেকে আরও বেশি আবেদনময়ী ও আকর্ষণীয় করে তোলার জন্যই এই ওজন কমাতে হয়েছে তাকে। আগামী মাস থেকে করণ জোহরের ‘হাসি তো ফাসি’ ছবির শুটিং শুরু হবে। শুধু তাই নয়, মনীষ শর্মার নতুন ছবিতেও তিনি অভিনয় করবেন, সেখানেও পরিচালক তাকে আকর্ষণীয় ও আবেদনময়ী হিসেবে তুলে ধরতে আগ্রহী।