প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা
প্রকাশ : ১০ মার্চ ২০১৩, ২০:০১
বাংলাদেশ অর্থনীতি : কৃষি ও শিল্প
কৃষি ও শিল্প অধ্যায়টি পাঠ্যবই থেকে ভালোভাবে পড়ে শ্রেণিকক্ষে মার্ক আইডিয়াল স্কুল এন্ড কলেজ ঢাকার ৫ম শ্রেণির শিক্ষার্থী রাফিদ, আসিফ,মীম,তনয়,রেহেনা, রাইশা,সাকিব, তাসিন, হূদয়, রাইসুল, সিয়াম,মঈনুদ্দিন, তিশা, মুন,আজাদ, আদর,জুথি, জেনি, ইমতিয়াজ, ইশরাত সম্মিলিতভাবে এ অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ তৈরি করে সঙ্গে সঙ্গে এর উত্তর ও বের করেছে। এই কাজের ফলে যোগ্যতাভিত্তিক শুদ্ধ/অশুদ্ধ, শূন্যস্থানপূরণ, ডান-বাম মিলকরণ ও সংক্ষিপ্ত প্রশ্নের অনেক উত্তর তারা এ অধ্যায় থেকে করতে সক্ষম হবে। তাদের এ অনুধ্যানমূলক কাজে সহায়তা করেন উক্ত বিদ্যালয়ের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শিক্ষক ফরিদা ইয়াছমিন নার্গিস
৪র্থ অধ্যায়
শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয়
১৪. পাট, চা ও তামাক বাংলাদেশের প্রধান অর্থকরি ফসল। শুদ্ধ
১৫. পাটকে সোনালি আঁশ বলা হয়। শুদ্ধ
১৬. দিনাজপুর ও পঞ্চগড়ে তামাক ভালো হয়। অশুদ্ধ
১৭. জর্দা তৈরিতে তামাকের প্রয়োজন হয় না। অশুদ্ধ
১৮. মানুষের স্বাস্থ্যের জন্য তামাক ক্ষতিকর। শুদ্ধ
১৯. বেসরকারি চিনিকল ৪টি। অশুদ্ধ
২০. তাঁত শিল্প বাংলাদেশের প্রাচীন শিল্প। শুদ্ধ
২১. রেশম গুটি চাষ হয় পশ্চিম অঞ্চলে। অশুদ্ধ
২২. রেশম গুটি থেকে রেশম সুতা পাওয়া যায়। শুদ্ধ
২৩. মৃিশল্প বাংলাদেশের সংস্কৃতি বহন করে। শুদ্ধ
২৪. ঘোড়াশালে সার কারখানা অবস্থিত। শুদ্ধ
২৫. পোশাক শিল্প থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে। শুদ্ধ
২৬. কাগজ বিদেশে রপ্তানি করা হয়। অশুদ্ধ
২৭. দক্ষ জনসম্পদ দেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব। শুদ্ধ
২৮. দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। শুদ্ধ
২৯. বাংলাদেশে গমের তৈরি খাদ্য জনপ্রিয়তা লাভ করেছে। শুদ্ধ।
৪র্থ অধ্যায়
মিলকরণ
১.
বাম
ডান
ক. বাংলাদেশ একটি
খ. কৃষিপ্রধান দেশ
গ. বেশিরভাগ মানুষ
ঘ. বাংলাদেশের মানুষের প্রধান
খাদ্য ভাত
বাংলাদেশ
কৃষির সাথে যুক্ত।
উন্নয়নশীল দেশ।
আলু
উত্তর:
ক. বাংলাদেশ একটি - উন্নয়নশীল দেশ।
খ. কৃষিপ্রধান দেশ - বাংলাদেশ।
গ. বেশিরভাগ মানুষ - কৃষির সাথে যুক্ত।
ঘ. বাংলাদেশের মানুষের প্রধান - খাদ্য ভাত।
২.
বাম
ডান
ক. বাংলাদেশে ধান চাষ হয়
খ. গমের চাষ হয়
গ. গম বিদেশ থেকে আমদানি করতে হয়
ঘ. আলু পৃথিবীর অনেক দেশের
প্রধান খাদ্য
৫ লক্ষ মেট্রিক টন।
তিন ধরনের
শীতকালে
গরম কালে
উত্তর:
ক. বাংলাদেশে ধান চাষ হয় - তিন ধরনের
খ. গমের চাষ হয় - শীতকালে
গ. গম বিদেশ থেকে আমদানি করতে হয় - ৫ লক্ষ মেট্রিক টন।
ঘ. আলু পৃথিবীর অনেক দেশের - প্রধান খাদ্য।