পাকুন্দিয়ায় শ্রমিক
লীগের সম্মেলন
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১০ মার্চ ২০১৩, ২০:৫০
পাকুন্দিয়ায় জাতীয় শ্রমিক লীগের সম্মেলন গত শুক্রবার পলিগ্যান পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন জেলা শ্রমিক লীগের সভাপতি এবিএম সিরাজুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক লুত্ফুর আরেফিন গোলাপ। উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল আউয়াল শেখের সভাপতিত্বে ও জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতিকুল্লাহ ছিদ্দিক মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এমদাদুল হক বুলবুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট সোহরাবউদ্দিন।