পাথরঘাটায় নিষিদ্ধ সুন্দরী কাঠসহ একজন আটক

পাথরঘাটায় আড়াই লাখ টাকা মূল্যের সুন্দরী কাঠসহ এক চোরাকারবারীকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন লালদিয়ার চর এলাকা থেকে জামাল গোলদার নামের ঐ চোরাকারবারিকে আটক করা হয়। তার বাড়ি উপজেলার তাফালবাড়িয়া গ্রামে। কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. ইশতিয়াক আহম্মেদ বলেন, ট্রলারটি ধাওয়া করলে পাচারকারীরা ট্রলার থেকে লাফিয়ে পালিয়ে যায়। এ সময় জামাল গোলদার পালাতে না পারায় তাকে আটক করতে সক্ষম হই।