আড়াইহাজারে সফর
আলী কলেজে অনার্সে
ভর্তির মেয়াদ বৃদ্ধি
গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১০ মার্চ ২০১৩, ২০:৫০
আড়াইহাজার উপজেলার উচ্চশিক্ষার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি সফর আলী কলেজে অনার্স কোর্সে ভর্তির মেয়াদ বাড়ানো হয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাম মাহমুদ জানান, দ্বিতীয় রিলিজের মাধ্যমে আগামী ১০ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের ফলাফল প্রকাশিত হবে ১৭ মার্চ। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান রেমানুল ইসলাম জানান, প্রথম দফায় বাংলা বিভাগে ভর্তি হয়েছিল ৩৪ জন। আসন শূন্য রয়েছে ১৬টি। সমাজকর্মের বিভাগীয় প্রধান আবু সাঈদ জানান, আমরা পেয়েছি ৪৩ জন শিক্ষার্থী। আরো ৭টি আসন খালি রয়েছে। উল্লেখ্য, এই বছর (২০১৩ ) থেকে সফর আলী কলেজে প্রথমবারের মতো অনার্স কোস চালু হয় ২টি বিভাগে।