রংপুরে ধারালো অস্ত্রসহ
ছিনতাইকারী আটক
প্রকাশ : ১০ মার্চ ২০১৩, ২০:৫১
রংপুরে ধারালো ছোরাসহ ২ ছিনতাইকারীকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। জানা যায়, মহানগরীর খটখটিয়া পূর্বপাড়া এলাকার আবু সৈয়দ আলীর পুত্র ইমারত নির্মাণ শ্রমিক রবিউল ইসলাম গত বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর সদর হাসপাতাল এলাকায় যাওয়া মাত্রই ওত পেতে থাকা ৪ ছিনতাইকারী তাকে আটক করে। এ সময় ছিনতাইকারীরা তার ব্যবহূত মোবাইল ফোন, নগদ ৬শ ৪০ টাকা ও শ্রমিক ইউনিয়নের পরিচয়পত্র ছিনিয়ে নেয় এবং এ ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে রবিউল ইসলাম বিষয়টি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দকে জানান। শুক্রবার সন্ধ্যায় নেতৃবৃন্দ স্থানীয় জনতার সহযোগিতায় হাসপাতাল এলাকা থেকে মাদকাসক্ত ফয়সাল ও সুইপার রাজকুমার নামের দুই ছিনতাইকারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ধারালো ছোরা উদ্ধার করা হয়। পরে আটককৃতদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।