রাবি’র আইবিএসে এমফিল-পিএইচডি ভর্তির সময় বৃদ্ধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রা.বি) ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে এমফিল-পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদনপত্র জমাদানের শেষদিন আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। ভর্তি পরীক্ষা ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য আইবিএস অফিস থেকে জানা যাবে।