কানসাটের পল্লী বিদ্যুত্ ধ্বংস করার ক্ষতিপূরণ আদায় করুন
প্রকাশ : ১০ মার্চ ২০১৩, ২১:৩৩
চাঁপাইনবাবগঞ্জের কানসাটের পল্লী বিদ্যুত্ সমিতির সম্পূর্ণ সম্পদ পুড়িয়ে দিয়েছে হরতালকারীরা। সে জন্য বিদ্যুেসবা পাচ্ছে না স্থানীয় লাখ লাখ পরিবার। এখনই পল্লী বিদ্যুত্ মেরামত করা না হলে এই বোরো মৌসুমে ধান খেতে সেচ দেয়া সম্ভব হবে না। এটি চালু করতে এখন প্রয়োজন হবে কয়েকশ’ কোটি টাকা। সরকারের পক্ষে এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এটি মেরামত করাও সম্ভব হবে না। তাছাড়া সরকার এর দায় কেনইবা নেবে? যারা এ হেন অপরাধমূলক কাজটি করেছে তাদের ওপরই সম্পূর্ণ দায় বর্তায়। তাই কানসাট পল্লী বিদ্যুত্ মেরামত করার জন্য হরতাল আহবানকারী দলের পৃষ্ঠপোষক, উপদেষ্টা, শিল্পপতি ও ধনাঢ্যদের কাছ থেকেই ক্ষতিপূরণ আদায় করা হোক। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগ অবিলম্বে ব্যবস্থা নেবে বলে আশা করি।
লিয়াকত হোসেন খোকন, ঢাকা